Posts

একদিন               শ্যামল সরকার   একদিন মানুষ পাখীদের ভাষা বুঝবে পাখীরাও সকাল সকাল বারান্দায় এসে টকটকিয়ে বলবে ---   এত বেলা পর্যন্ত ঘুমোতে আছে ! সেদিনটা হয়ত লাখখানেক বছর দূর তারও কোটী বছর পর গাছপালার সাথে সংসার পাতবে মানুষ কিংবা প্রজাপতি একটি লাজুক মাধবীলতার সাথে যৌনসঙ্গম করবে ভাবুক কবি ঘাসের দল ফোরন কেটে বলবে ---- আমি কিছু দেখি নি অনিমেষ   একদিন মৃত্যু এসে কেঁদেকেটে বলবে                আমারও বড়ো মৃত্যুভয় হচ্ছে আজকাল
অচেনার ভিড়ে চেনা একজন                   শ্যামল সরকার পোশাক বদলে বদলে আসছ । ভাবছ চিনব না … মেঘের ঢাকায় রং হারালেও আকাশ নিস্পন্দ নির্বিকার অহংকার খাবি খায় উপেক্ষায় । হেসে ওঠে সুনীল সকাল এটুকুতেই হাঁফ ধরা বুক । পথ বহুদূর । ডাকছে আকাশ... বিপদের গন্ধ আমার চে না । গায়ের কিংবা মনের …
যতক্ষণ জেগে থাকি        শ্যামল সরকার কি যে হয় ঘুম এসে পড়ে স্তব্ধ হয় সব । ফের ঘুম ভাঙে কল কল রব । জাগরণ বুকে ধরে       পারাবার পার.... কখন নিভবে আলো       ভাবি অতঃপর....
তুমি আর আমার নেই       শ্যামল সরকার তুমি আর আমার নেই । এখন অন্য কারো তাই তোমাকে ভাবতে নেই প্রত্যাশা করতে নেই উৎকণ্ঠিত জিজ্ঞাসা কেমন আছি যখন খুব মনখারাপ করে আমি চোখ মেলে থাকি অসীম শূণ্যতায় একটু একটু করে তারাদের ফুটে ওঠা দেখি রাতের আকাশে সরিয়ে রাখি মন তোমার থেকে দূরে যেন ঐ শূণ্যতা, ওই নিঃস্পন্দ আকাশ ---- সব আমার
(কবিতা) একটু বিশ্রাম নাও        শ্যামল সরকার দীর্ঘপথ হেঁটে এলে পথিক, এবার বিশ্রাম নাও । নদীর স্রোতের মতো বিরামহীন চলা শেষে একটু জিরো্ও বন্ধু, বৃ দ্ধ অশত্থের মতো সুস্থির এই প্রাণময় নদীতীরে । একটু থামো এবার । এই জন্মের যত শোক আছে সব উড়িয়ে দাও, গোপন দুঃখ সব বলে দাও বাতাসের কানে কানে । একটু থামো, বিশ্রাম নাও । দুঃসময় বয়ে যাক--- বহুদূর যেতে হবে আরও, বাকী রয়ে গেছে বহু কাজ                           একটু বিশ্রাম নাও ---
(কবিতা) ডেকো না আর           শ্যামল সরকার অমন করে আর পিছু ডেকো না বুকজুড়ে টল্ টল্ আশাহত জলধারা সময় চলে যায় । ভেসে যায় নকল গেরস্তালি আমাকে ভেসে যেতে দাও স্বপ্নমায়ায় ....... যে চলে যাবে যেতে দাও । চলে যাক কুল্ কুল্ করে ডেকো না আর ......

poem

  মুখ        শ্যামল সরকার   টানা পোড়েনের মুখ চামড়া ভাঙা দূঃসময় মনে গভীর আশঙ্কা এই বুঝি বিপর্যয় ---   মিথ্যে বলা মুখ জ্বল-জ্বল লোভী চোখ বুকের ভেতর পাথর মন ভাল মন্দ যা হয় হোক ---   শাদা কালো মুখ চার দিকে শোক ঘোর কেটে রোদ উঠুক পৃথিবী সুন্দর হোক ---