( ছোটগল্প ) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শ্যামল সরকার সারাদিন কোন টেলিফোন আসে নি । অনিরুদ্ধ নিজেও আর কাউকে কল করে নি আজ । রাত্রিবেলা তের তলার ফ্ল্যাটের বারান্দায় বসে সামনের আলোকময় শহরটার গায়ে চোখ বুলাতে বুলাতে অনিরুদ্ধর মনে পড়ল সে তো সারাদিন আজ একটি শব্দও উচ্চারণ করে নি । কিছুই ইচ্ছে করে নি । শরীরটা দুদিন থেকে একটু ম্যাজ ম্যাজ করছে । গলাটা ভার ভার । এ সময় না , বাথরুমে গিয়ে দু ’ কলি বাথরুম সং – ও আসে না । মনে আক্ষেপ হল তার ---- এক লাইন কবিতা যদি পড়া যেত , কিংবা অন্তত দু ’ লাইন আবৃত্তি । একবার তো একটি টিকটিকি এসে ঘরের দেয়ালটা নোংরা করতে পারত , যা দেখে বিরক্ত হয়ে গালাগাল এসে যেত দু ’ চার শব্দ আপনিই । আগে যে বাড়িটায় থাকত , বারান্দায় দুটো চড়ুই আসত প্রতিদিন । অনিরুদ্ধর ...
Comments
Post a Comment